Sylhet Today 24 PRINT

ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেন

স্পোর্টস ডেস্ক |  ১৫ জুলাই, ২০২৪

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জিতেছে স্পেন।

জার্মানির অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালে স্পেন ২-১ গোলে হারায় ইংল্যান্ডকে।

স্পেনের পক্ষে গোল দুটো করেন নিকো ইউলিয়ামস ও মিকেল ওইয়ারসাবাল, আর ইংল্যান্ডের পক্ষে একমাত্র গোল করেন কোরি পালমার।

এনিয়ে প্রথম দল হিসেবে চার বার ইউরো জিতল স্পেন। 

গতবার ইংল্যান্ড হেরেছিল ইতালির কাছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.