Sylhet Today 24 PRINT

কলম্বিয়াকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক |  ১৫ জুলাই, ২০২৪

কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতেছে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে সোমবারের ফাইনালে লিওনেল স্কালোনির দল জেতে ১-০ গোলে।

আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করেন লাওতারো মার্তিনেজ।

এ নিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। এবং এর মাধ্যমে উরুগুয়েকে টপকে আর্জেন্টিনা মহাদেশীয় এ টুর্নামেন্ট সর্বোচ্চ ১৬ বার জিতল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.