Sylhet Today 24 PRINT

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৬

এ বছর টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শুরু হবে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে
প্রথম পর্বে বাংলাদেশের পরের তিনটি ম্যাচ ২৬ ফেব্রুয়ারি (বিপক্ষ, বাছাইপর্বের চ্যাম্পিয়ন), ২৮ ফেব্রুয়ারি (শ্রীলঙ্কা) ও ২ মার্চ (পাকিস্তান)। ভারত-পাকিস্তান লড়াই ২৭ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ৬ মার্চ। টুর্নামেন্টের ১১টি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর আগে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাছাইপর্বে খেলবে আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

সূত্র: ক্রিকইনফো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.