Sylhet Today 24 PRINT

হালান্ডের আরেক হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২৪

আর্লিং হালান্ড আর গোল যেন এক সুতোয় গাঁথা। যেখানেই ম্যানচেস্টার সিটির ম্যাচ সেখানেই গোল হালান্ডের। চলতি ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে তিন ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে ম্যানসিটি। প্রতি ম্যাচেই গোল করেছেন হালান্ড। তাও আবার তিন ম্যাচে দুটি হ্যাটট্রিক।

গত ম্যাচে ইম্পসুইচের বিপক্ষে হ্যাটট্রিক করার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে ওয়েস্টহামের সঙ্গে ‍‍`গোলমেশিন‍‍` হালান্ড করলেন হ্যাটট্রিক। আর গার্দিওলার দল সহজেই জিতলো ৩-১ গোলে।

যদিও ম্যাচে প্রথম গোলের সহজ সুযোগ নষ্ট করেন হালান্ড। এরপর আর থেমে থাকেননি তিনি। একে একে তিন গোল করে মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক পূরণ করেন এই নরওয়ের তারকা স্ট্রাইকার।

ওয়েস্টহামের একমাত্র গোলটি হয় আত্মঘাতি থেকে। হালান্ড ৭ গোল করলেন তিন ম্যাচে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.