Sylhet Today 24 PRINT

বিসিবি থেকে নাইমুর রহমান দুর্জয়ের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।

বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য।

আওয়ামী লীগ সরকারের পতনের পর উইমেন্স উইং প্রধানের পদ থেকে প্রথমে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী। এরপর বুধবার পদত্যাগ করলেন নাইমুর রহমান।

নিজের পদত্যাগ প্রসঙ্গে দুর্জয় জানান, ‘ব্যক্তিগত কারণে আমি বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছি। গতকাল রাতে আমি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি।’

সবশেষ ক্ষমতাসীন সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়ে আছেন দেশের ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক। সেই তালিকায় ছিলে দুর্জয়ের নামও। বিসিবির সবশেষ বোর্ড সভায়ও তিনি অনুপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.