Sylhet Today 24 PRINT

অশ্বিন-জাদেজার ব্যাটে বড় সংগ্রহের পথে ভারত

চেন্নাই টেস্ট

স্পোর্টস ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০২৪

প্রথম দুই সেশনে বাংলাদেশের বোলাররা ছড়ি ঘুরিয়েছিল, আর শেষ সেশনে ভারতের দুই ব্যাটার রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের নৈপুণ্যে ৬ উইকেটে ৩৩৯ রান করেছে স্বাগতিকরা।

অশ্বিন ১০২, জাদেজা ৮৬ রানে অপরাজিত রয়েছেন। দুজনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ভারত পেয়েছে ১৯৫ রান। যা বাংলাদেশের বিপক্ষে ভারতের সপ্তম উইকেট বা তার পরের জুটির সর্বোচ্চ তো বটেই, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে যে কোনো দলেরই সপ্তম উইকেটে সর্বোচ্চ।

দিনের প্রথম দুই সেশনে পতন হওয়া ভারতের ৬ উইকেটের মধ্যে ৪টি নিয়েছেন হাসান মাহমুদ, ১টি করে নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.