স্পোর্টস ডেস্ক | ২০ সেপ্টেম্বর, ২০২৪
আগের দিনের ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ভারতকে বেশিদূর এগুতে দেননি তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত।
ইনিংসে হাসান মাহমুদ নিয়েছেন ৫ উইকেট, ৩ উইকেট তাসকিন আহমেদ, ২ উইকেট নাহিদ রানা এবং ১ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
অশ্বিন ১১৩ রান করে আউট হন। রবীন্দ্র জাদেজা করেন ৮৬ রান।