Sylhet Today 24 PRINT

১৪৯ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

এর ফলে প্রথম ইনিংসে ২২৭ রানে পিছিয়ে থাকল বাংলাদেশ। এরআগে ভারতকে ৩৭৬ রানে অলআউট করেছিল বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষেসাকিব আল হাসান করেন ৩২ রান। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ২৭ রানে। এছাড়া লিটন দাস করেন ২২ রান।

ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ নেন ৪ উইকেট, এছাড়া মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা ও আকাশদ্বীপ প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.