Sylhet Today 24 PRINT

বিদেশে সাকিবের শেষ টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের বিরুদ্ধে কানপুরে টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা।

আগের রাতে বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। টসও হয়েছে দেরিতে।

প্রথম টেস্টে ভারতের বিপক্ষে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া সাকিব আল হাসানের জন্যে এটাই বিদেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ। গতকাল সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছেন, আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে মিরপুর টেস্ট খেলে এই সংস্করণ থেকে অবসর নিতে চান। দেশে গিয়ে যেন খেলতে পারেন, নিরাপদ অনুভব করেন, সেই আবেদনও জানান সাকিব।

কিন্তু সাকিবের সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, তার নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি। অর্থাৎ, শেষ পর্যন্ত ঘরের মাঠে সাকিবের শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ না হলে কানপুর টেস্টই হবে এই সংস্করণে সাকিবের শেষ ম্যাচ।

টস হেরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো মনে হচ্ছে।’

নাজমুল জানিয়েছেন, দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দুই পেসার নাহিদ রানা ও তাসকিনের জায়গায় দলে ঢুকেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। অর্থাৎ তিন স্পিনার ও দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ।

ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক),মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

তিন স্পিনার ও দুই পেসার নিয়ে কানপুর টেস্টের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এ বছর এপ্রিলে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট খেলেছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল। সেই ম্যাচটি পেসার খালেদরও সর্বশেষ টেস্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.