Sylhet Today 24 PRINT

যুব বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করলেন নেপালের সন্দীপ

ক্রীড়া প্রতিবেদক |  ৩০ জানুয়ারী, ২০১৬

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একের পর এক চমক দিয়েই চলছে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও চমক অব্যাহত রেখেছে।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ এক হ্যাট্রিক করেছেন নেপালের সন্দীপ লেমিচান্নে। নিজের চতুর্থ ওভারের শেষ তিন বলে তিনি আউট করেছেন লরকান ট্যাকার, ডেনিসন ও ফরসেন ট্যাকারকে। ১০ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।

তাঁর বিধ্বংসী বোলিংয়ের কারণে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা আইরিশরা ৫০ ওভারের ৯ উইকেট হারিয়ে তুলতে পেরেছে সাকুল্যে ১৩১ রান।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.