Sylhet Today 24 PRINT

ভারতের কাছে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০২৪

স্বাগতিক ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

শনিবার রাতে শেষ টি-টোয়েন্টি হায়দরাবাদে অনুষ্ঠিত হয়। তাতে বাংলাদেশ ১৩৩ রানে পরাজিত হয়েছে।

ম্যাচসেরা হয়েছেন ভারতের সাঞ্জু স্যামসন। তার ঝোড়ো সেঞ্চুরিতে ভারত ৬ উইকেটে ২৯৭ রান করে। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান করে।

ভারতের ইনিংসে স্যামসন ৪৭ বলে ১১টি চার ও ৮টি ছক্কায় করেন ১১১ রান। আর সূর্যকুমার যাদব ৩৫ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় ৭৫ রান করেন।

বাংলাদেশের তানজিম সাকিব ৩টি এবং মোস্তাফিজ, মাহমুদউল্লাহ ও তাসকিন ১টি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশের ইনিংসে তাওহীদ হৃদয় ৬৩ এবং লিটন দাস ৪২ রান করেন।

ভারতের বরি বিষ্ণুই ৩টি উইকেট লাভ করেন।

এরআগে, বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৭ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে জয়লাভ করে ভারত। দুই দল এ পর্যন্ত ১৭ বার টি-টোয়েন্টি ক্রিকেটে পরস্পরের বিপক্ষে খেলেছে। তার মধ্যে ভারত ১৬ বার জিতেছে। বাকি একবার জিতেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজের আগে ভারত ২-০ ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে। এই সফরে আগে বাংলাদেশ দল পাকিস্তানে স্বাগতিকদের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে এসেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.