সিলেটটুডে ডেস্ক | ১৪ অক্টোবর, ২০২৪
সবশেষ বিপিএলে মাশরাফি বিন মুর্তজা খেলেছেন সিলেট স্ট্রাইকার্সে। ফ্রাঞ্জাইজি দলটির মালিকানা নিয়ে নানা আলোচনার সময়ে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফির সঙ্গেই।
গত আসরের শুরুতে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। শুরুর দিকে পারফর্ম করতে পারছিলেন না, দলও পারফর্ম করতে পারছিল না। শেষমেশ মৌসুমের মাঝামাঝিতে তিনি দল থেকে সরেও দাঁড়ান।
মাশরাফি আওয়ামী লীগের সাবেক এমপি। সরকার পতনের পর প্রকাশ্যে আসেননি তিনি। তবু তাকে দলে রেখেছে সিলেট স্ট্রাইকার্স।