Sylhet Today 24 PRINT

আইপিএল নিলামে তামিম-মুস্তাফিজ ৫০ লাখ রুপি!

স্পোর্টস ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নবম আসরের জন্যে বাংলাদেশের সাকিব আল হাসানের বাইরে আরও ৫ ক্রিকেটারকে রেখেছে আইপিএল কমিটি।

এরা হলেন, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

এজন্যে তাদের ভিত্তিমূল্যও প্রকাশ করেছে কমিটি। এদের মধ্যে তামিম ও মুস্তাফিজের বেস প্রাইস বা ভিত্তিমূল্য হচ্ছে ৫০ লাখ রুপি আর সৌম্য, তাসকিন ও মুশফিকের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে বসছে এবারের আইপিএলের নিলাম।

মোট ৩৫১ জন ক্রিকেটার এবারে নিলামে উঠছেন। এদের মধ্যে ভারতেরই রয়েছেন ২৫১ জন।

সবচেয়ে বেশি ২ কোটি রুপি ভিত্তিমূল্য নির্ধারণ হয়েছে যুবরাজ সিং, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন, আশিষ নেহরা, মিচেল মার্শ, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, সঞ্জু স্যামসন ও ধাওয়াল কুলকার্নির জন্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.