Sylhet Today 24 PRINT

যুব বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ আটে নামিবিয়া

ক্রীড়া প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০১৬

এবারের যুব বিশ্বকাপে নেপালের পর চমক দিল নাবিবিয়া। টেস্ট খেলুড়ে দুই দেশ (নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা)কে হটিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল 'পুঁচকে' নেপাল ও নামিবিয়া। 

রোববার (৩১ জানুয়ারি) বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে পরাজিত করে  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল লড়াইয়ের শেষ আটে জায়গা করে নিয়েছে আইসিসি সহযোগী দেশ নামিবিয়া।


আফ্রিকা অঞ্চলের দুই দেশের মোকাবেলায় কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে নামিবিয়ান দুর্দান্ত বোলিং তোপে ৩৬ রান তুলতেই ৬ উইকেট হারায় তাঁরা। শেষ পর্যন্ত লুডিকের ৪২ রানের কল্যানে ১৩৬ রানের পুঁজি দাড় করে জেতার আপ্রাণ চেষ্টা করলেও  নামিবিয়ার তরুণরা এই রান তুলতে সক্ষম হয়।

লরেন্সের ৫৭ রানের সৌজন্যে ৮ উইকেট হারিয়ে প্রায় ১১ ওভার বাকি থাকতেই জয় পায় নামিবিয়া। এরফলে বর্তমান চ্যাম্পিয়নরা মূল প্রতিযোগীতা থেকে ছিটকে গিয়ে তাদের খেলতে হবে প্লেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.