Sylhet Today 24 PRINT

বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০১৬

ক্রীড়া প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০১৬

স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল বাংলাদেশের যুবারা।

রোববার (৩১ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠে স্কটিশদের ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মিরাজ, শান্তরা।

খেলা শুরুর আগেই টুর্নামেন্টকে থেকে সঞ্জিত সাহাকে হারানোর ধাক্কা নিয়ে মাঠে নামে ইয়াং টাইগাররা।

টস জিতে কুয়াশাকে কাজে লাগারে  আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটিশরা। আগের ম্যাচে দারুণ খেলা ওপেনার পিনাক  ও জয়রাজকে ফিরিয়ে দিয়ে শুরুও করে ভাল। ১৭ রানে দুই উইকেট হারিয়ে  সাইফের থে জুটি বাঁধেন শান্ত। নাজমুল হোসেন শান্তর দারুণ এক শতকে ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলে। শান্ত অপরাজিত থেকে ১১৩ রানের ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৫১ ও ওপেনার সাইফ হাসান ৪৯ রান করে দলের স্কোরে ভূমিকা রাখেন।

জবাবে একেবারেই কোন প্রতিরোধ তৈরি করতে পারেনি স্কটল্যান্ড। ৪৭ ওভার ২ বলের সময় গুটিয়ে যাওয়ার আগে সাকুল্যে ১৪২ রান সংগ্রহ করতে পারে তারা। বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন ও শাওন ৩টি করে উইকেট নেন।

অনবদ্য শতরানের জন্য ম্যাচ সেরা হয়েছেন যুবাদের ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক নাজমুল হোসেন শান্ত।

গ্রুপের অপর ম্যাচে নামিবিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার হেরে যাওয়ায় বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায় এই জয়ে। গ্রুপ সেরার লড়াইয়ে শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.