Sylhet Today 24 PRINT

ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ হার

স্পোর্টস ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০২৪

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেহে বাংলাদেশ।

২২৭ রানের লক্ষ্য ক্যারিবীয়রা টপকে গেছে ৩৬.৫ ওভারেই, হাতে ছিল ৭ উইকেট এবং বল ছিল ৭৯টি। ২০১৪ সালের পর এ প্রথম ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ার্নার পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৫ রানে ধুঁকতে থাকা দলকে উদ্ধার করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান। তাদের ৮ম উইকেট জুটিতে আসে ৯২ রান। মাহমুদউল্লাহ ৬২ রান করে আউট হন, আর তানজিম করেন ৪৫ রান। শেষ পর্যন্ত ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস ও ব্রান্ডন কিং শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। মাত্র ২১ ওভারে উদ্বোধনী জুটিতে তারা ১০৯ রান তুলে ফেলেন। লুইস ৪৯ রানে রিশাদ হোসেনের বলে ক্যাচ দিয়ে ফিরলেও ব্রান্ডন কিং খেলেন ৮২ রানের একটি দারুণ ইনিংস।

কিসি কার্টি আউট হন ৪৫ রানে। এরপর শারফেন রাদারফোর্ড ১৫ বলে ২ ছক্কাসহ ঝড়ো ২২ রান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.