Sylhet Today 24 PRINT

ফিফা দ্য বেস্ট ভিনিসিয়াস জুনিয়র

স্পোর্টস ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২৪

ব্যালন ডি অর নিয়ে বিতর্ক থাকলেও ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড নিয়ে আর বিতর্ক নেই। অনুমিতভাবে সম্মানজনক এই পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

মঙ্গলবার রাতে কাতারের দোহায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই পুরস্কার তুলে দেন। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন।

ফিফার বর্ষসেরা পুরস্কার চালু হয় ১৯৯১ সালে। এরপর থেকে ভিনিসিয়াস ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে এই সম্মান অর্জন করলেন। এর আগে শেষবার ব্রাজিলের রিকার্ডো কাকা ২০০৭ সালে এই পুরস্কার পেয়েছিলেন।

নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি। তিনি টানা দ্বিতীয়বারের মতো ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতলেন।

গোলরক্ষকের তালিকায় সেরা হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ সালে প্রথমবার সেরা গোলকিপারের স্বীকৃতি পেলেও এবার এক বছরের বিরতির পর আবার পুরস্কারটি জিতলেন তিনি।

পুরস্কারের সেরা হয়েছেন যারা
ফিফা দ্য বেস্ট: ভিনিসিয়াস জুনিয়র
বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি
বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি
বর্ষসেরা নারী কোচ: এমা হেইস
বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ
বর্ষসেরা নারী গোলকিপার: অ্যালিসা নায়েহার
পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.