Sylhet Today 24 PRINT

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের তাসকিন

স্পোর্টস ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০২৫

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা পেস বোলার তাসকিন আহমেদ।

এই তালিকায় সর্বোচ্চ ৩ জন আছেন শ্রীলঙ্কান। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের খেলোয়াড় জায়গা পেয়েছেন ২ জন করে।

বাংলাদেশ ও ইংল্যান্ডের জায়গা হয়েছে কেবল একজন। তবে নেই কোনো ভারতীয় ক্রিকেটার।

২০২৪ সালে সবমিলিয়ে ৬৩ উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার। বিশ্ব ক্রিকেটে তারচেয়ে বেশি উইকেট শিকার করেছেন কেবল দুইজন।

ওয়ানডেতে গেল বছর ম্যাচ খেলেছেন তিনি মাত্র ৭টি। এই অল্প সংখ্যক ম্যাচে তার ঝুলিতে শিকার ১৪ উইকেট, ইকোনমি ছিল ৫.৩।

২০২৪ সালের উইজডেন বর্ষসেরা দল
সাইম আইয়ুব (পাকিস্তান), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), কেসি কার্টি (উইন্ডিজ), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), শেরফান রাদারফোর্ড (উইন্ডিজ), ওয়ানিন্দু হাসরাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), মোহাম্মদ গাজানফার (আফগানিস্তান), তাসকিন আহমেদ (বাংলাদেশ)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.