স্পোর্টস ডেস্ক | ০২ ফেব্রুয়ারী, ২০১৬
৭৪ উইকেট শিকার করে এই মূহুর্তে যুব ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
পাকিস্তানের ইমাদ ওয়াসিমের ৭৩ উইকেটের রেকর্ড ভাঙ্গা কেবল সময়ের ব্যাপার ছিল। নামিবিয়ার বিপক্ষে সেই আনুষ্টানিকতা সেরেছেন ইয়াং টাইগারদের কাপ্তান।
কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মিরাজের রেকর্ডের নামিবিয়াকে ৬৫ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশের যুব টাইগাররা।
এই মূহুর্তে যুব ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট, দুটি বিশ্ব রেকর্ডের মালিকই এখন বাংলাদেশ।
রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে অপরাজিত ১১৩ রান করে আরেক পাকিস্তানিকে হটিয়ে যুব ওয়ানডেতে বিশ্বের সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। শান্তর সংগ্রহ এখন ১৭৪৭ রান।