Sylhet Today 24 PRINT

প্রতারণার অভিযোগে আদালতে নেইমার

স্পোর্টস ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

বার্সেলোনার আদালত প্রাঙ্গণে নেইমার

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে স্পেনের বার্সেলোনার একটি আদালতে হাজিরা দিতে হল। খবর বিবিসি'র।

বার্সেলোনা ফুটবল ক্লাবে তার বদলিকে ঘিরে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ ওঠার পর এটি আদালত পর্যন্ত গড়ায়।

বার্সেলোনা ক্লাব বলছে, ২০১৩ সালে তারা নেইমারকে ৫ কোটি ৭০ লাখ ইউরো প্রদান করেছিল, কিন্তু তদন্তকারীরা বলছে নেইমারের সাথে বার্সেলোনার চুক্তি হয়েছিল ৮ কোটি ৩০ লাখ ইউরোতে।

আদালতে হাজির হয়ে বিচারকের সামনে দেড় ঘণ্টার মত কাটান নেইমার।

নেইমারের সাথে এজেন্ট হিসেবে আদালতে উপস্থিত হয়েছিলেন তার বাবা নেইমার ডা সিলভা স্যান্টোস।

এর আগে অবশ্য একটি ব্রাজিলিয়ান গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কোনও রকম ভুল করার কথা অস্বীকার করেন এই বার্সেলোনা তারকা।

ব্রাজিলের একটি তৃতীয় পক্ষ বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস এই অভিযোগটি সামনে নিয়ে আসে।

প্রতিষ্ঠানটি ব্রাজিলের খেলোয়াড়দের স্পোর্টস রাইটসের ৪০% এর মালিক।

ডিআইএস বলছে, বার্সেলোনায় এই নেইমারের এই চুক্তির ফলে যে লেনদেন হয়েছে তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.