Sylhet Today 24 PRINT

ভিনির জয়সূচক গোলে পয়েন্ট তালিকায় ব্রাজিলের বড় লাফ

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের শিষ্যরা।

শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল।

ম্যাচের শুরুতেই পেনাল্টিতে গোল আদায় করে ব্রাজিলকে এগিয়ে নেন দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধ শেষের আগেই সমতায় ফেরে কলম্বিয়া।

৪১ মিনিটে লুইস দিয়াজের দারুণ গোলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে সেভাবে সুযোগ করতে পারেনি তারা। মনে হচ্ছিল ম্যাচ ড্র-ই হবে। সেখান থেকে ভিনির জাদুর শুরু।

ম্যাচের ৯৮ মিনিট পর্যন্ত ছিল ১-১ সমতা। কিন্তু ৯৯তম মিনিটে দারুণ এক গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। তার গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ে ১৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন ২১। তারা পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে। অন্যদিকে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে কলম্বিয়া। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.