Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুন, ২০২৫

বিশ্বকাপের মূলপর্বে খেলা যেহেতু নিশ্চিত হয়ে গেছে আগেই, তাই লিওনেল স্কালোনি এখন রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করে নিচ্ছেন। থিয়াগো আলমাদা-নিকো পাজদের নিয়ে একাদশ সাজিয়ে শেষ দিকে ১৭ বছর বয়সী অভিষিক্ত ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও মাঠে নামান।

চোট কাটিয়ে লিওনেল মেসির ফেরার ম্যাচে চিলির বিপক্ষে ১-০ গোলের জয় উপহার দেন হুলিয়ান আলভারেজ।

সাত মাস পর আর্জেন্টিনার জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। আজ শুক্রবার চিলির মাঠ হুলিও মার্তিনেজে বিরতির পর বদলি হিসেবে নেমে খেলেছেন মাত্র ৩৩ মিনিট।

শুরুতে চিলি আক্রমণ চালিয়ে গেলেও দ্রুত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্জেন্টিনা। ১৬ মিনিটে থিয়াগো আলমাদার পাস ধরে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ছন্দে থাকা আলভারেজ।

বিরতির পর ৫৭ মিনিটে নিকো পাজের বদলে মাঠে নামেন লিওনেল মেসি।

শেষ পর্যন্ত বাছাইপর্বের ১১তম জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করে আর্জেন্টিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.