Sylhet Today 24 PRINT

নিয়মরক্ষার ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক |  ১১ জুন, ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার জন্যে ম্যাচগুলো অনেকটাই রুটিন-ম্যাচ। আগেই বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা বাছাইপর্বে কোনোমতে হার এড়িয়েছে কলম্বিয়ার বিপক্ষে।

ম্যাচের প্রথমার্ধে কলম্বিয়ার হয়ে গোল করেন লুইস দিয়াজ। আর শেষের দিকে থিয়াগো আলমাদার গোলে প্রায় হারতে বসা ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

গত বছরের সেপ্টেম্বরে কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। তাই এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য ছিল প্রতিশোধের। আগের ম্যাচে বদলি হিসেবে নামা আজ বুধবার শুরু থেকেই ছিলেন একাদশে। কিন্তু মেসিকে নিয়েও কলম্বিয়ার বিপক্ষে সংগ্রাম করতে হয়েছে আর্জেন্টিনাকে। লম্বা সময় পর্যন্ত পিছিয়েও ছিল তারা। যদিও শেষ পর্যন্ত হারের হতাশায় মাঠ ছাড়তে হয়নি লিওনেল স্কালোনির দলকে।

বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ।

প্রতি-আক্রমণে সতীর্থ কেভিন কাস্তানোর কাছ থেকে মাঝমাঠের কাছাকাছি জায়গায় বল পান লিভারপুল তারকা। এরপর বাঁ প্রান্ত দিয়ে অনেক দূর এগিয়ে গিয়ে ঢুকে পড়েন আর্জেন্টিনার বক্সে। বক্সের ভেতর তিন আর্জেন্টাইন ডিফেন্ডারের ফাঁদ এগিয়ে জায়গা বের দুর্দান্ত এক শট নিয়ে করেন ম্যাচের প্রথম গোল।

আর্জেন্টিনার বিপদ বাড়ে ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করেই মূলত এই কার্ড দেখেন চেলসি মিডফিল্ডার।

১০ জনের দলে পরিণত হয়েও ম্যাচ হারেনি আর্জেন্টিনা। ৮১ মিনিটে দারুণ এক শটে গোল করে সমতায় ফেরান আলমাদা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.