Sylhet Today 24 PRINT

টেস্টের পর শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজেও বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক |  ০৯ জুলাই, ২০২৫

টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ৯৯ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা তাদের খাতায় যোগ করে ৭ উইকেটে ২৮৫। লক্ষ্য তাড়ায় কখনোই জয়ের পথে ছিল না বাংলাদেশ। ৩৯.৪ ওভারে অলআউট হয় ১৮৬ রানে।

শ্রীলঙ্কার মাটিতে কখনোই ওয়ানডে সিরিজ জিতেনি বাংলাদেশ ক্রিকেট দল। এ যাত্রায় কলম্বোয় প্রথম ওয়ানডে হারে ৭৭ রানে। একই ভেন্যুতে ১৬ রানের জয়ে সমতায় ফেরে সফরকারীরা। তাতে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ আসে। তবে শেষ ম্যাচে এসে হেরে গেল তারা।

লক্ষ্য তাড়ায় সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো এবং দুস্মান্থা চামিরা। দুনিথ ভাল্লালাগে এবং ভানিন্দু হাসারাঙ্গা ২টি করে পান।

১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে শ্রীলঙ্কা সফর শুরু করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হারল ২-১ ব্যবধানে।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল, যা শুরু হবে আগামী ১০ জুলাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.