Sylhet Today 24 PRINT

আইপিএল নিলাম: এক কোটি ৪০ লাখ রুপিতে হায়দ্রাবাদে মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৬

এ যাবতকালে  বাংলাদেশের অন্যতম সেরা প্রতিভা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর ৯ম আসরে দলে ভিড়িয়েছে সানরাইজ হায়দ্রাবাদ।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ভিত্তিমূল ৫০ লাখ রুপি থেকে নিলামে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ তাকে দলে বেড়াতে প্রতিযোগিতা করে। শেষ পর্যন্ত ১ কোটি ৪০ লাখ রুপিতে যুবরাজ সিংয়ের হায়দ্রাবাদে স্থান হয় গতবছর ভারতকে নাস্তানাবুদ করা 'কাটার' মুস্তাফিজের।

নিলামে নাম ওঠার পর প্রথম ডেকেছিল হায়দ্রাবাদই। পরের ডাকেই প্রতিযোগিতায় যোগ দেয় বিজয় মালিয়ার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৫০ লাখ থেকে তরতর করে বাড়তে থাকে মুস্তাফিজের দাম। একসময় ছাড়িয়ে যায় কোটি রুপি। শেষ পর্যন্ত সানরাইজার্স ১ কোটি ৪০ লাখ ডাকার পর হাল ছেড়ে দেয় বেঙ্গালুরু।

মুস্তাফিজ দল পেলেও তামিম ইকবাল, সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিমকে দলে নিতে আগ্রহ দেখায় নি কোন ফ্রেঞ্চাইজি। আর কলকাতা নাইট রাইডার্সে ২ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যে এবারও আছেন সাকিব আল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.