Sylhet Today 24 PRINT

এসএ গেমস: ভারোত্তোলনে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৬

ভারতের গুয়াহাটিতে শুরু হয়েছে এসএ গেমসের ১২তম আসরে দ্বিতীয় দিনেই দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন মোল্লা সাবিরা সুলতানা।

তার এই পদক জয়ে এসএ গেমসের এবারের আসরে প্রথম পদকের দেখা পেল বাংলাদেশ।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) গুয়াহাটির ফোকেশ্বরি ফুকনোণী ইনডোর স্টেডিয়ামে ৪৮ কেজিতে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশি এই নারী ভারোত্তোলক।
 
একই ইভেন্টে ১৬৯ কেজি তুলে স্বর্ণ জিতেছেন ভারতের মীরাবাই চানু আর ১৪৫ কেজি তুলে রৌপ্য জয়ের গৌবর লাভ করেন শ্রীলঙ্কার দিনুশা হানসানি। 

উল্লেখ্য, এসএ গেমসের এবারের আসরে প্রথমবারের মতো মেয়েদের বিভাগে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.