Sylhet Today 24 PRINT

এশিয়া কাপ: পাকিস্তানকে হেসেখেলেই হারাল ভারত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে উত্তেজনা ছিলো মাঠে তার ছিঁটেফোঁটাও দেখা গেলো না। অনেকটা হেসেখেলেই পাকিস্তানকে হারাল ভারত।

রোববার ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই পাকিস্তানের ১২৭ রানের লক্ষ্য ছুঁয়ে ভারত জিতেছে। শেষ ওভারের শুরুতে পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিমকে মিড উইকেটে ছক্কা মেরে জয় নিশ্চিত করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

সূর্যকুমার ৩৭ বলে ৪৭ রান করে অপরাজিত ছিলেন। এটি টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে তার সর্বোচ্চ ইনিংস।

অন্যদিকে শিবম দুবে ৭ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন।

এই জয়ে দুই ম্যাচে ভারতের দ্বিতীয় জয় নিশ্চিত হলো, আর পাকিস্তান দুই ম্যাচে প্রথম হারের মুখোমুখি হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.