Sylhet Today 24 PRINT

এসএ গেমস: টেবিল টেনিসে বাংলাদেশের জয়

ডেস্ক রিপোর্ট |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৬

এসএ গেমসে টেবিল টেনিসে পুরুষ দ্বৈতে বাংলাদেশের কাছে হেরে গেছে আফগানিস্তান। আর মিক্সড দ্বৈতেও ভারতের বিপক্ষে জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।

রোববার (৭ ফেব্রুয়ারি) ভারতের শিলংয়ে এসএ গেমসের ১২তম আসরে টেবিল টেনিসের পুরুষ দ্বৈতে বাংলাদেশের শ্রী অমল রায় ও রনজম রামের কাছে ৬-০ ও ৬-১ গেমে হেরেছে আফগানিস্তানের গফুরি ফিরোজ আহমেদ ও গফুরি ফরিদ আহমেদ।

এদিকে, মিক্সড ডাবলসে প্রথম ম্যাচে বাংলাদেশের রনজন রাম ও আফরানা ইসলাম ইসলাম প্রীতির বিপক্ষে নেপালের ভানদারি কমল ও শরমা গঙ্গা ৪-৬, ৬-৪ ও ১০-৫ গেমে হেরে গেলেও পরের ম্যাচে শ্রীলঙ্কার হারশানা আমরিতার কাছে ৬-০ ও ৬-১ গেমে হেরেছে বাংলাদেশের অমল রায় ও ইশিতা আফরোজ।

অন্যদিকে, মেয়েদের এককে পাকিস্তানের মনসুর সারাহ’র কাছে ৬-০ ও ৬-০ গেমে হেরেছে বাংলাদেশের সাফিনা। পরের ম্যাচে শ্রীলঙ্কার ওয়াদুজ নিথমির বিপক্ষে ৬-২ ও ৬-২ গেমে হেরেছে বাংলাদেশের আফরিনা ইসলাম প্রীতি। 

এদিকে, মেয়েদের এককে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশের নারী টেবিল টেনিস দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.