Sylhet Today 24 PRINT

কার্লো আনচেলত্তির দলে এবারও নেই নেইমার

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০২৫

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এশিয়া আসছে ব্রাজিল দল। দলের কোচ কার্লো আনচেলত্তি চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে অনুষ্ঠেয় দুটি প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছেন। ম্যাচ দুটির জন্য ২৬ সদস্যের দলে ভিনিসিয়াস জুনিয়রকে ফেরালেও দলে জায়গায় হয়নি নেইমারের।

ঊরুর চোটের কারণে তাকে দলে রাখেননি আনচেলত্তি।

সবশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর চোটের কারণে দল থেকে ছিটকে যান তারকা ফরোয়ার্ড। গত দুই বছরে আর দলে ফেরা হয়নি তাঁর। মাঝে ক্লাবের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। জাতীয় দলের ম্যাচ এলেই অপয়া চোটের কবলে পড়েন নেইমার।

দলে ফেরা ভিনিসিয়াস বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুটি ম্যাচের স্কোয়াডে ছিলেন না। ফিরতেও বেশি সময় লাগল না রিয়াল মাদিদ্র উইঙ্গারের। ভিনিসিয়াসের মতো রদ্রিগো গোয়েজকেও দলে ফেরানো হয়েছে।

গত মে মাসে ব্রাজিলের প্রধান কোচ হওয়ার পর এ নিয়ে তিনবার দল ঘোষণা করলেন আনচেলত্তি। এবারই প্রথমবারের মতো তার ঘোষিত দলে জায়গা পেলেন রদ্রিগো। সাবেক রিয়াল মাদ্রিদ কোচের সঙ্গে সম্পর্কটা দারুণ এই ফরোয়ার্ডের।

ভিনিসিয়াস, রদ্রিগোরা ফিরলেও দক্ষিণ কোরিয়া ও জাপান ম্যাচের জন্য রাফিনহা, আলিসনদের দলে রাখা হয়নি। চোটের কারণে এরা সবাই মাঠের বাইরে আছেন।

আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৪ অক্টোবর টোকিওতে জাপানের আতিথেয়তা নেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: এদেরসন, বেন্তো, হুগো সুজা

ডিফেন্ডার: কার্লোস অগাস্টো, এদের মিলিতাও, কাইও হেনরিক, ভ্যান্ডারসন, ডগলাস স্যান্তোস, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, বেরালদো।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, জোলিন্ট, কাসেমিরো, হোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেলি, আইগর জেসুস, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রিচার্লিশন, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.