Sylhet Today 24 PRINT

টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২৫

আফগানিস্তান করতে পেরেছিল সর্বসাকুল্যে ১৯০। এটাও করতে পারল না বাংলাদেশ। সহজ লক্ষ্যে রীতিমতো ধসে পড়ল বাংলাদেশের ব্যাটিং।

দ্বিতীয় ওয়ানডেতে ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

ফলে ৮১ রানের বড় ব্যবধানের জয় তুলে নেয় আফগানিস্তান এবং তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিজেদের করে নেয়।

এনিয়ে সবশেষ ১১ ওয়ানডেতে ১০ম হার ও টানা তৃতীয় সিরিজ হারল বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.