Sylhet Today 24 PRINT

শোচনীয় পরাজয়ে পাকিস্তানের বিদায়

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০১৬

ক্রীড়া প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৬০ বল হাতে রেখে পাকিস্তানকে ৫ উইকেটে সহজেই পরাজিত করে সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ফতুল্লায় ব্যাটে বলে পাকিস্তানকে নাস্তানাবুদ করে তারা।

ফলে ১১ ফেব্রুয়ারির সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ এখন ক্যারিবিয়ানরা।

পাকিস্তানের ছুঁড়ে দেয়া ২২৮ রানের টার্গেট 'মার-কাটারি' ক্রিকেটে সহজেই তোলে নেয় গেইল-স্যামুয়েলসদের উত্তরসূরিরা। ক্যারিবিয়ানদের পক্ষে ইমলাক ৫৪ ও অধিনায়ক হেইটমার ৪২ বলে ৫২ রান করেন।

সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ান পেস এটাকের সামনে রীতিমত বেসামাল হয়ে যায় পাকিস্তানিদের টপ অর্ডার।

৫৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে যখন তারা কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জায় তখন উমার মাসুদ ও সালমান ফাইয়াজ মিলে দারুণ এক জুটিতে সম্মানজনক সংগ্রহের দিকে নিয়ে যান দলের চাকা।

ফাইয়াজ মাসুদ ১১৩ রান ও  ফাইয়াজ ৫৮ রান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.