Sylhet Today 24 PRINT

দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে প্রথমবার ব্রাজিলকে হারাল জাপান

স্পোর্টস ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের কাছে হেরে গেছে ব্রাজিল। দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল এশিয়ার দলটি।

এশিয়া সফরে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫ গোলে হারানোর পর মঙ্গলবার জাপানের কাছে দুই গোলে এগিয়ে গিয়েও হার মানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিক।

৩-২ গোলে জাপানের জয়ের ম্যাচে ব্রাজিলের পক্ষে গোল করেন লুইজ হেনরিকে এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি; এরপর তাকুমি মিনামিনো, কেইটো নাকামুরা এবং আয়াসে উএদার গোল করে জাপানকে জয় এনে দেন।

এটি ছিল জাপানের ১৪টি চেষ্টার পর ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়।

২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দেয়। তার অধীনে এটা ব্রাজিলের দ্বিতীয় পরাজয়। এরআগে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার কাছে হেরেছিল ব্রাজিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.