Sylhet Today 24 PRINT

আফগানিস্তানের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০২৫

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২০০ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল।

শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৯৩ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান।

শেষ দিকে ৩৭ বলে ৬২ রানের ঝড়ো এক ইনিংস খেলেন মোহাম্মদ নবী।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পান সাইফ হাসান। রান তাড়ায় তিনিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক। ৫৪ বল খেলে করেন ৪৩ রান।

আর বাকিদের কেউই ছুতে পারেনি দুই অঙ্কের রান। ফলস্বরূপ ২৭.১ ওভারে মাত্র ৯৩ রানেই অলআউট বাংলাদেশ।

একই ভেন্যুতে প্রথম দুই ওয়ানডেতেও হেরেছে টিম টাইগার্স। তাদের কাছে টি-টোয়েন্টি ধবলধোলাইয়ের শোধই নিয়েছে আফগানরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.