Sylhet Today 24 PRINT

এল-ক্লাসিকো জিতে বার্সেলোনা থেকে ৫ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০২৫

মৌসুমের প্রথম এল-ক্লাসিকোতে শুভ সূচনা করল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান করেছে আরও সংহত। নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে এখন ৫ পয়েন্ট এগিয়ে রয়েছে লা লিগার সফলতম দলটি।

১০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট যেখানে ২৭; সমান সংখ্যক ম্যাচে বার্সেলোনার পয়েন্ট সেখানে ২২।

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে শাবি আলানসোর দল।

ম্যাচের নায়ক জুড বেলিংহ্যাম। নিজে যেমন গোল করেছেন, তেমনি কিলিয়ান এমবাপের গোলে রয়েছে তার অবদান।

বার্সেলোনার পক্ষে একমাত্র গোলটি করেছেন ফেরমিন লোপেজ।

ম্যচে যেমন গোল করেছেন এমবাপে, তেমনি করেছেন পেনাল্টি মিসও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.