Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় অশ্লীল ভঙ্গি করলেন পাকিস্তানি বংশোদ্ভেুাত খাজা(ভিডিও)

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৬

জাতীয় পর্যায়ের খেলায় শুরুর আগে জাতীয় সংগীতে ঠোঁট মেলান খেলোয়াড়রা। কেউবা বুকে হাত দিয়ে অনুধাবন করে দেশাত্মবোধ। কিন্তু দেশের জাতীয় সংগীত চলার সময় কোন ক্রিকেটার সতীর্থের সঙ্গে আপত্তিকর ইয়ার্কি-ফাজলামোতে মত্ত আছে এমনটা আগে কখনো ঘটেনি। কিন্তু সেটাই করলেন অস্ট্রেলিয়ার পাকিস্তান বংশোদ্ভেুাত ক্রিকেটার উসমান খাজা। জাতীয় সংগীতকে কোন সম্মানই দেখালেন না তিনি।

জাতীয় সংগীতের সময় এক সতীর্থের পাছায় হাত দিয়ে অশ্লীল ভঙ্গি করলেন তিনি, জাতীয় সংগীত শেষেও দেখা গেল পুরো ব্যাপারটাকেই তিনি মজা হিসেবে দেখছেন। তাঁর সেই কাণ্ডের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ায়  ক্রিকেট বিশ্বে নিন্দার ঝড় উঠেছে।

ঘটনাটি নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন সময়ে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজার সময় লজ্জাকর কাণ্ডটি ঘটান উসমান খাজা। সতীর্থ অ্যাডাম জাম্পার পিছনে হাত দিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকেন। তবে ক্যামেরার সামনে তার মুখ ছিল বেশ হাস্যোজ্জ্বল। কিন্তু পেছনে করছিলেন সেই বিতর্কিত কাণ্ড। তবে এতে খুব একটা অনুতপ্ত নন খাজা। কারণ পরে টুইটারে তিনি লিখেছেন, ‘ হা হা, বুঝিনি ক্যামেরাটা পেছনে ছিল’।

উসমান খাজার জন্ম পাকিস্তানের ইসলামাবাদে। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে সেদেশের নাগরিকত্ব পান তিনি ও তাঁর পরিবার।  

নিউজিল্যান্ডের স্পোর্টস শো ‘দ্য ক্রাউড গোজ ওয়াইল্ড’ ১২ সেকেন্ডের এই ভিডিও গত বুধবার পোস্ট করে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। তার পর থেকেই ভাইরাল এই ভিডিও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.