ওয়েব ডেস্ক | ১২ ফেব্রুয়ারী, ২০১৬
গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয় ক্রিকেটকে। কিন্তু স্কোরবোর্ডে কোন রান যোগ করার আগে দলের সবাই অলআউট হয়ে গেছে এমন ঘটেনি আগে। এবার ঠিক তেমনই অদ্ভুত এক কাণ্ড ঘটল।
দেখা গেল দলের ১১জনই ব্যাট হাতে ছিলেন মাঠে, কিন্তু দলের কেউই রান করতে পারে নি একটাও। শূন্য রানে খাখা স্কোরকার্ড, অথচ সবাই আউট!
শূন্য রানে মাঠ ছাড়তে হয়েছে এক ক্রিকেট দলকে। ১২০ রানের টার্গেটে ২০ বলেই আউট হয়ে ফিরেছেন সবাই। এমনই এক অবাক ঘটনা ঘটেছে ইংল্যান্ডের এক ঘরোয়া ক্রিকেটে।
চার্লি অবজারভারের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০ ওভারে যখন ২০০ রান কোনও দুঃসাধ্য নয়, তখন ২০ বলে গোটা টিম অলআউট! ১২০ রানের লক্ষ্যমাত্রা। ব্যাট করতে নেমে গোটা দল গুটিয়ে গেল ২০ বলেই।
এই খেলার স্কোরবোর্ডের দিকে তাকালে কেবলই বিস্ময়, বিস্ময় আর বিস্ময়। কোথাও ভুল হয়নি তো? একটা এগারো জনের ক্রিকেট দলের মোট রান শূন্য।
সবাই ব্যাট করছেন আর সবার রানশিটে একটাই অক্ষর, শূন্য। ১১ জন ক্রিকেটারের মাত্র ১ জন খেলোয়াড় ব্যাটে বলের 'মিলন' করিয়েছেন। তাও একবারই। আর সেই বলটাই ফিল্ডারের হাতে এসেছে। আর বাকি ৩ ওভার ১ বল শুধু ডট আর আউট।
ইংল্যান্ডের ওয়েলস ক্রিকেট বোর্ড ব্রিটেনের একটি পত্রিকায় এমনই তথ্য দিয়েছে।
ব্যাপচাইল্ড ও খ্রিস্ট চার্চ বিশ্ববিদ্যালয়ের ওই ঘরোয়া খেলায় ব্যাপচাইল্ডের গোটা দলের রানের খাতাই খুলল না। কলঙ্কের ইতিহাস তো রচনা হলই, আর ক্রিকেটের অভিধানে ঢুকে পড়ল আরও একটা নাম, 'গ্রাউন্ড জিরো'।
খ্রিস্ট চার্চ দলের খেলোয়াড় মাইক রোজ বলেছেন, আমরা ব্যাপারটি বিশ্বাসই করতে পরিনি। একটি রানও কেউ করতে পারলো না।