Sylhet Today 24 PRINT

জ্যামাইকা তালাওয়াহসে গেইল সাঙ্গাকারার সাথে সাকিব

স্পোর্টস ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৬

আসছে জুলাই মানে অনুষ্ঠিতব্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াহস। বৃহস্পতিবার ১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে দলে টানে জ্যামাইকার ফ্রেঞ্চাইজি। সাকিব দল পেলেও নিলামে থাকা বাংলাদেশের আরও  ৬ ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস দল পাননি। সম্প্রতি আইপিএলে ১ কোটি ৪০ লাখ রুপিতে দল পাওয়া  মুস্তাফিজ সিপিএলে দল না পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই।  

সাকিবের সাথে একই দলে খেলবেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় নাম ক্রিস গেইল ও লঙ্কান ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।গেইল পাচ্ছেন ১ লাখ ৬০ হাজার ডলার, সাঙ্গাকারা ১ লাখ ৩০ হাজার ডলার। ৯০ হাজার ডলারে একই দলে আছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

এছাড়াও জ্যামাইকায় সাকিব সতীর্থ হিসেবে পাবেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে।

২০১৩ সালে প্রথম সিপিএলে বারবাডেজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.