Sylhet Today 24 PRINT

মধ্যরাতে আমিনুল ইসলাম বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০২৬

ভারতে না খেলার সরকারি সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। স্বায়ত্তশাসিত সংস্থা হয়েও বিসিবিকে ক্রিকেটে সরকারি হস্তক্ষেপ হজম করে নিতে হয়েছে।

আইসিসির ইভেন্টে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তে যখন ভবিষ্যৎ আর্থিক ক্ষতি ও বিসিবির ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন চলছিল, তখন মিডিয়ায়-পাড়ায় জোর গুঞ্জন রাতের আঁধারে দেশ ছেড়েছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।

অনেকটাই চুপিসারে তার এই অস্ট্রেলিয়া সফর বলে জানাচ্ছে একাধিক গণমাধ্যম।

রোববার সন্ধ্যা থেকেই ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি হয়তো রাতেই দেশ ছাড়তে পারেন। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ হলে বুলবুল প্রথমে প্রকাশ্যে সফরের কথা অস্বীকার করেন। তিনি জানান, দেশে থেকেই বোর্ডের কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং শিগগিরই বিদেশ সফরের কোনো পরিকল্পনা নেই।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই অবস্থান বদলে যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বোর্ড সংশ্লিষ্ট সূত্রের দাবি, সেখানে তিনি পারিবারিক সময় কাটাবেন এমনটাই জানিয়েছে দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যম।

বিসিবি সভাপতি সংসদ নির্বাচনের পর নতুন সরকার তাকে চাইলে দেশে ফিরতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.