Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে বাংলাদেশ বাদ দিয়ে পাকিস্তানকে সমর্থন ইস্টার্ন ব্যাংকের!

বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে বাদ দিয়ে পাকিস্তান দলকে সমর্থন করে বিভিন্ন ব্যানার ফেষ্টুন স্টিকার লাগিয়েছে তাদের শাখা অফিসে

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে বাদ দিয়ে পাকিস্তান দলকে সমর্থন করে বিভিন্ন ব্যানার ফেষ্টুন স্টিকার লাগিয়েছে তাদের শাখা অফিসে । রাজধানী ঢাকার বনানী শাখায় দেখা যায় সেখানে পাকিস্তানের জাতীয় পতাকা, পাকিস্তান ক্রিকেট দলের বড় একটি পোষ্টার , জার্সি, ক্যাপ, শহীদ আফ্রিদীর প্রতিকৃতি সাজিয়ে রেখে পাকিস্তানের প্রতি সমর্থন দেয়া হয়েছে । অথচ বিশ্বকাপে নিজেদের দেশ বাংলাদেশ অংশগ্রহন করছে।

এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইস্টার্ন ব্যাংকের এই আচরনকে নাক্কারজনক উল্লেখ্য করে পোষ্ট দিয়েছেন নানান বয়সী মানুষ ।

বাংলাদেশে অন্য দেশের পতাকা উড়ানোর ব্যাপারে স্পষ্ট বিধি নিষেধ রয়েছে । সেই অবস্থান বাংলাদেশ জন্মশত্রু পাকিস্তানের পতাকা উড়িয়ে দেশের স্বাধীনতার প্রতি অবজ্ঞা করা হয়েছে এবং আইনবিরুদ্ধ কাজ করা হয়েছে বলে মনে করেন আইন সংশ্লিষ্টরা ।

এই বিষয়ে ইবিএল এর মেইলে কারন জানতে চাওয়া হলেও কোন প্রতিউত্তর পাওয়া যায়নি ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.