Sylhet Today 24 PRINT

তামিমবিহীন এশিয়া কাপের দলে ইমরুল

স্পোর্টস ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য এশিয়া কাপ তামিম খেলছেন না এটা অনেকটা নিশ্চতই ছিল। তামিমের জায়গায় দলে এসেছেন ইমরুল কায়েস।  এই একটি পরিবর্তন ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলটিই রেখে দেওয়া হয়েছে এশিয়া কাপের জন্য।

২৪ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু এবারের এশিয়া কাপ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.