Sylhet Today 24 PRINT

সিলেট মিউজিশিয়ানস ক্রিকেট কাপ সিজন-৪: প্লেয়ার ড্রাফট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মার্চ, ২০২৬

ছবি: সিলেটটুডে

সিলেট মিউজিশিয়ানস ক্রিকেট কাপ সিজন-৪ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান অনাড়ম্বরভাবে সম্পন্ন হয়েছে।

আজ বুধবার নগরীর অভিজাত হোটেল ইস্তাম্বুলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্টান।

শতাধিক খেলোয়াড়, টিম চেয়ারম্যান, স্থানীয় মিউজিশিয়ানস ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাতুন নাজমিন আশা ও অধিকারী।

শুরুতে পরিবেশিত হয় সমবেত জাতীয় সংগীত এবং লগো উন্মোচনের মাধ্যমে মূল পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শাওন কর।

লটারির মাধ্যমে সম্পন্ন হওয়া ড্রাফট অনুযায়ী চারটি দল গঠিত হয়েছে। ভোকাল কিংস দলের চেয়ারম্যান রিপন দে, টিম ম্যানেজার জুয়েল আহমেদ ও ক্যাপ্টেন ধুব্র কর; সিলেটি টিউন টাইটান্স দলের চেয়ারম্যান রায়হান এইচ খান, ম্যানেজার সি এন আব্দুলা আরিফ জুনু ও পিংকু সরকার; রক এন রোল স্ট্রাইকারস দলের চেয়ারম্যান প্রবাসী মুমিত হাসান, টিম ম্যানেজার রথি দাশ ও ক্যাপ্টেন লালন আহমেদ; এবং এফ অ্যান্ড এস রিদম স্কোয়াডের চেয়ারম্যান এফকে ফয়সাল ও সজল দেব নাথ, টিম ম্যানেজার সাইদ মেহেদি সাদি ও ক্যাপ্টেন সুদিপ্ত দেব।

আয়োজকরা জানান, ড্রাফটের মাধ্যমে প্রতিটি দলের মধ্যে সমতা ও প্রতিযোগিতামূলক ক্ষমতা বজায় রাখা হয়েছে। এতে আসন্ন টুর্নামেন্ট আরও উত্তেজনাপূর্ণ ও দর্শকপ্রিয় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উপস্থিত খেলোয়াড়রা জানান, অনুষ্ঠানটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং মাঠে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য নতুন উদ্দীপনা জাগিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.