Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০২৬

মৌলভীবাজারে উদ্বোধন হলো প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সকালে এম. সাইফুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামএন্টর উদ্বোধন করেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ পরিচালক রুবেল মাহমুদ।

এছাড়াও উপস্তিত ছিলেন, বিসিবি'র কাউন্সিলর ইমামুল হক রিপন, হানিফ মোহাম্মদ খান নিয়াজ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাযহারুল ইসলাম, প্রাইম ব্যাংক কোর্ট রোড শাখার ব্যাবস্থাপক কামরুল হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার পরিচালকগণ।

এসময় বক্তারা বলেন, আগামীদিনের জাতীয় দলের প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে এমন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্রিকেটের স্বার্থেই এমন টুর্নামেন্টে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ জরুরি।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মৌলভীবাজারের পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া হাই স্কুল।

উল্লেখ্য, ২০২৫-২৬ মৌসুমের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ১০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়েছে, যা বিসিবির তত্ত্বাবধানে ও প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে। এবারের ১১তম আসরে ৬৪টি জেলার ৩৫০টি স্কুলের ৮,৫০০-এর বেশি ক্ষুদে ক্রিকেটার ৬৫১টি ম্যাচে অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.