ক্রীড়া প্রতিবেদক | ১৭ ফেব্রুয়ারী, ২০১৫
বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টায় ক্যানেবেরার মানুকা ওভালে যখন টস করতে নামবেন মাশরাফি বিন মুর্তজা তখন টিভি সেটের সামনে ১৬ কোটি মানুষ প্রতীক্ষায় থাকবে ভালো কিছুর । রাজনৈতিক অস্থিরতায় নাজেহাল দেশের মানুষ চায় অন্তত একটি সুসংবাদ। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ এই প্রত্যাশায় হাতে হাত রেখে প্রত্যয়ী সমর্থকরা ।
শুধু টিভি সেট কেন ক্যানেবারার মাঠে উপস্থিতি থাকবেন হাজারো প্রবাসী বাঙালি । অস্ট্রলিয়ায় বসবাসরত বাঙ্গালী কমিউনিটির মধ্যে এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ব্যপক আগ্রহ । বাংলাদেশের জন্য বরাদ্দ গ্যালারীর সব টিকেট কেনা সেরে আফগানিস্তান গ্যালারীর অনেক টিকেটও কিনে ফেলেছেন টাইগার সমর্থকরা ।
সিডনি, মেলবোর্ন সহ অস্ট্রিলিয়ার বিভিন্ন শহর থেকে গাড়ি নিয়ে ক্যানেবেরামুখি হয়ে পড়েছেন তারা । উদ্দেশ্য একটাই - বাংলাদেশের জয় !
এছাড়াও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও অগুন্তি বাংলাদেশীদের চোখও থাকবে সাকিব-মুশফিকদের দিকে । সবার একটাই প্রত্যাশা জয় চাই ।
এমনিতে আফগানিস্তান ক্রিকেট বিশ্বের পু