Sylhet Today 24 PRINT

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে থাকতে পারেন যারা

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৫

আফগানিস্তানের বিপক্ষে একাদশ ঘোষণা না করলেও কারা কারা খেলবেন প্রথম ম্যাচে সেই নিয়ে নানান হিসাব নিকাশ শুরু হয়েছে ইতিমধ্যে।
অস্ট্রেলিয়ায় প্রস্ততি ম্যাচগুলোতে ব্যর্থ হলেও তামিম ইকবালের সাথে ইনিংস  উদ্বোধন করতে এনামুল বিজয়কেই দেখা যাবে এটা মোটামোটি নিশ্চতই।
এছাড়াও মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব আর মাশরাফি তো বাংলাদেশ দলে অটোমেটিক চয়েসই । বাকি পজিশনগুলো নিয়েই  চলছে যত যল্পনা কল্পনা ।

মাশরাফির সাথে পেস বলে আক্রমন চালাতে তাসকিনও অনেকটা নিশ্চিত । রুবেল নাকি আল-আমিন এই নিয়ে দ্বিধা দূর করছে প্রস্তুতি ম্যাচের পাফরম্যান্স। তৃতীয় পেসার হিসেবে রুবেলই খেলবেন বলে জানা গেছে ।

সাকিবের সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে তাইজুল ইসলামের সম্ভবনাও বাড়িয়ে দিয়েছে প্রস্ততি ম্যাচের ফল ।

বাকি দুটি পজিশনের জন্য লড়ছেন ৪ জন। নাসির নাকি সাব্বির। মুমিনুল নাকি সৌম্য?  একটি প্রস্তুতি ম্যাচে ভালো খেললেও বাকিগুলতে মুমিনুল ছিলেন ফ্লপ । সেক্ষেত্রে সবগুলো ম্যাচেই মোটামোটি রান পেয়েছেন সৌম্য । এছাড়া ৪র্থ পেসার হিসেবে কিছু ওভার বল করতে পারার সুবিধা তো তার থেকেও পাওয়াই যায় । সে বিবেচনায় সৌম্য খেলতে পারেন ওয়ানডাউন ব্যাটসম্যান হিসেবে । সাম্প্রতিক ফর্মে সমানে সমান হলেও অভিজ্ঞতায় এগিয়ে থাকায় নাসির হোসেনকেই শেষ পর্যন্ত দেখা যেতে পারে একাদশে এমন আভাসও স্পষ্ট ।

বাংলাদেশ একাদশ( সম্ভাব্য) : এনামুল হক বিজয় , তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ , সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), নাসির হোসেন, মাশরাফি মুর্তজা,  তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.