Sylhet Today 24 PRINT

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ‘দিনের আলোতে ডাকাতি’ হয়েছে, মন্তব্য হোসে মরিনহোর

স্পোর্টস ডেস্ক |  ০৮ জুলাই, ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে মিসরের বিতর্কিত হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহো।

ম্যাচে মিসরের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হওয়াকে তিনি ‘দিনের আলোতে ডাকাতি’ বলে মন্তব্য করেছেন।

মরিনহোর দাবি, গোল হওয়ার পর সেটি বাতিল করার সিদ্ধান্ত ফুটবলের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তার ভাষায়, ‘এটা দিনের আলোতে ডাকাতি। যদি সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে রেফারির তখনই খেলা থামানো উচিত ছিল। গোল হওয়ার জন্য অপেক্ষা করে পরে সেটি বাতিল করা মোটেও গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত একটি দলের পরিশ্রমকে মুহূর্তেই ম্লান করে দিতে পারে এবং এত বড় মঞ্চে এ ধরনের বিতর্ক ফুটবলের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলে।

ম্যাচটিতে মিসর ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। তবে ভিএআরের সিদ্ধান্ত, সম্ভাব্য পেনাল্টি না দেওয়া এবং রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে মিসর শিবিরে তীব্র ক্ষোভ দেখা দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.