Sylhet Today 24 PRINT

ফাইনালে মেসিকে চান ইয়ামাল

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০২৬

মঙ্গলবার রাতে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। দুর্দান্ত ফুটবল খেলে শিরোপা প্রত্যাশী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে তারা।

এরই মধ্যে ছড়িয়েছে একটি খবর- স্পেনের তরুণ তারকা ইয়ামাল ফাইনালে প্রতিপক্ষ হিসেবেেমেসির আর্জেন্টিাকে চান। কয়েকদি আগে সাক্ষাতকারে এমনটিই নাকি বলেছেন তিনি।

ইয়ামালের চাওয়া, মেসির সঙ্গে জার্সি বদল করবেন তিনি। আর সেই মুহূর্তটি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে করতে চান তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছের কথাই জানিয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড।

সংবাদমাধ্যমটির ‘র‌্যাপিড ফায়ার’ অনুষ্ঠানে ইয়ামালের কাছে জানতে চাওয়া হয়েছিল—কোন খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করতে চান? ১৮ বছর বয়সী লামিনের উত্তর, ‘মেসি।’ আরেক প্রশ্নে তার কাছে জানতে চাওয়া হয়, স্পেন যদি ফাইনালের টিকিট পায় তাহলে প্রতিপক্ষ হিসেবে কাকে দেখতে চান? স্পেন তারকার উত্তর, ‘আর্জেন্টিনা।’

আরেক প্রশ্নে স্পেনের সাবেক কোন ফুটবলারকে বিশ্বকাপের এই দলে নিতে চান, এমনটা জানতে চাওয়া হলে ইয়ামাল বলেন, ‘আন্দ্রে ইনিয়েস্তা।’

ইয়ামালের চাওয়া পূরণ হওয়ার সুযোগ রয়েছে। এ জন্য অবশ্য জেকের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হবে মেসির আর্জেন্টিনাকে।ইয়ামালের স্পেন অবশ্যই ফাইনালে উঠে গিয়ে এই স্বপ্ন অনেকটাই এগিয়ে নিয়েছে।

এমনটি হলে আগামী ১৯ জুলাই রাতে নিউ ইয়র্ক/নিউ জার্সিতে মেসি-ইয়ামালের দেখা হয়ে যেতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.