Sylhet Today 24 PRINT

বাহুবলে ৪ শিশু হত্যার প্রতিবাদ জানালেন ক্রিকেটার মুশফিক

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৬

হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যা এখন দেশব্যাপী তুমুল আলোড়িত। এই অমানবিক ঘটনা নাড়িয়ে দিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। এমন নির্মমতায় তাই নির্বিকার হয়ে বসে থাকতে পারেন নি বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

শনিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পাতায় একটি ছবি পোস্ট করেছেন যাতে দেখা যায়  প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে মুশফিক প্রশ্ন তুলছেন- মূল্যবোধের এত বিপর্যয় কেন?    

মুশফিক পোস্টে আরও লিখেছেন, "আমরা কি জীবনেও বদলাবনা? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল? শিশু নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না..."

সেই সাথে সব ধরনের শিশু নির্যাতন বন্ধের দাবি তোলেছেন বাংলাদেশে ক্রিকেট দলের অন্যতম সেরা ভরসা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.