Sylhet Today 24 PRINT

ধারাভাষ্য বক্সে বাংলাদেশের হয়ে লড়লেন সৌরভ

বিশ্বকাপে এবার ধারাভাষ্য-বক্সে ডাক পড়েনি আতাহার আলী খানের । তবে বাংলাদেশের পক্ষে কথা বলার লোক তবু ঠিকই পাওয়া গেল একজন । তিনি আর কেউ নন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলী

ক্রীড়া প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

বিশ্বকাপে এবার ধারাভাষ্য-বক্সে ডাক পড়েনি আতাহার আলী খানের । তবে বাংলাদেশের পক্ষে কথা বলার লোক তবু ঠিকই পাওয়া গেল একজন । তিনি আর কেউ নন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলী ।

নিজে বাঙ্গালী বলেই বাংলাদেশের প্রতি আছে হৃদ্যতার সম্পর্ক। বাংলাদেশের সাবেক তারকাদের অনেকেই তার বন্ধু আবার বর্তমান দলের খেলোয়াড়দের কয়েকজনকে চেনেন ব্যক্তিগতভাবেও । সেই সূত্রেই কিনা আফগানিস্তানের বিপক্ষে ধারাভাষ্য-বক্সে বাংলাদেশের হয়েই যেন লড়লেন ওপার বাংলার 'দাদা '।

অপর পাশে পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা ও শোয়েব আক্তার যখন বাংলাদেশ দলের বিপক্ষে একের পর এক তির্যক সমালোচনা করছিলেন সৌরভ তখন দারুণ সব যুক্তিতে সামাল দিচ্ছিলেন  সেসব ।

বিজয়ের টেকনিক , মুশফিকের এপ্রোচ আর এপ্লিকেশন , সাকিবের এগ্রেসিভ স্টাইল , নবাগত তাসকিনকে নিয়েও করলেন অনেক প্রশংস।  ইনজুরি জর্জরিত মাশরাফির বারবার ফিরে আসার উদাহরণ টেনে তো বাংলাদেশ অধিনায়ককে "ম্যান ফ্রম আনাদার প্ল্যানেট" বলে বসলেন ।

ভিনভাষী মানুষদের সাথে কথা হয়েছে বাঙালি সংস্কৃতি নিয়ে । বাংলাভাষা নিয়েও। ঢাকার জ্যামের কথা এক ধারাভাষ্যকার মনে করিয়ে দেয়ার চেষ্টা করলে সৌরভ সাথেসাথেই  তোলে ধরলেন ঢাকার মিষ্টি বিকেলগুলোর কথা , উৎসব-প্রেমী মানুষদের কথা ।

আতাহার আলী খান না থাকাতে বাংলাদেশের হয়ে ধারাভাষ্য-বক্সে আওয়াজ তোলার জন্য  পরবর্তী ম্যাচগুলোতেও টাইগার সমর্থকরা সৌরভ গাঙ্গুলীর উপস্থিতি প্রত্যাশা করবেন সন্দেহ নেই ।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.