Sylhet Today 24 PRINT

বিসিবির অপারেশন্স কমিটি থেকে দুর্জয়কে অব্যাহতি

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির প্রধান থেকে অব্যাহতি দেয়া হয়েছে ইসমাইল হায়দার মল্লিক এবং অপারেশন্স কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে নাইমুর রহমান দুর্জয়কে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহি কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দুর্জয়কে অব্যাহতি দিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে আকরাম খানকে।

উল্লেখ্য, আকরাম খান বিসিবি’র টুর্নামেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, আজম নাসিরকে বিসিবি’র ডিসিপ্লিনারি কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.