Sylhet Today 24 PRINT

অনুশীলনে চোট ধোনির, বাংলাদেশের বিপক্ষে খেলা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৬

এশিয়া কাপের শুরুতেই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। অনুশীলনে চোট পেলেন অধিনায়ক ধোনি। রবিবার বাংলাদেশে আসে ভারতীয় ক্রিকেট দল। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ বুধবার বাংলাদেশের বিরুদ্ধে।

তার আগে সোমবার অনুশীলনে পেশিতে চোট পেলেন তিনি। যার ফলে সঙ্গে সঙ্গেই বাংলাদেশে ডেকে আনা হল উইকেট কিপার পার্থিব পটেলকে। যা অবস্থা প্রথম ম্যাচে নাও খেলতে পারেন ধোনি।

রবিবারই অবসরের প্রসঙ্গে কলকাতার সাংবাদিকদের একহাত নিয়েছিলেন অধিনায়ক। বার বার একই প্রশ্নে বিরক্তিও প্রকাশ করেছিলেন। সঙ্গে অবশ্য জানিয়ে দিয়েছিলেন এই দল নিয়ে সন্তুষ্ট তিনি। পরিবর্তন হবে না ব্যাটিং অর্ডারেও। এখন যা অবস্থা ধোনি একান্তই না খেলতে পারলে পরিবর্তন আনতেই হবে ব্যাটিং অর্ডারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.